দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বজ্রপাতে আক্রান্ত হয়ে এক নৌকার মাঝির মৃত্যু হয়েছে।
রোববার (২১ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উলাবাইরা চর হাওরে এ ঘটনা ঘটে।
নিহত বাবুল সরকার (৪৫) নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার নারাজ গ্রামের কাছু মিয়ার ছেলে। তিনি একটি স্টিলবডি নৌকার মাঝি হিসেবে কাজ করতেন।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাবুল সরকারসহ কয়েকজন যাত্রী আশুগঞ্জ থেকে ধান বিক্রি করে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। পথে বৃষ্টি শুরু হলে নৌকায় থাকা যাত্রীরা পাটাতনের নিচে আশ্রয় নেন। তবে নৌকার মাঝি হওয়ায় বাবুল সরকার ওপরে অবস্থান করছিলেন।
এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে নৌকার অস্বাভাবিক গতিবিধি দেখে অন্য যাত্রীরা ওপরে উঠে এসে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জে আই